প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শীত আসে এই বাংলায়
শীত / ঠাণ্ডা (ডিসেম্বর ২০১৫)
রানা টাইগেরিনা
১৪
২
৪
শীত আসে সাথে নিয়ে উত্তুরে হাওয়া
হিমহিম ঠাণ্ডা তাই না চেয়েই পাওয়া।
কাকডাকা ভোরবেলা কুয়াশার খেলা
সূর্যের দেখা পেতে বয়ে যায় বেলা।
শীত এসে মেলে ধরে শুষ্কের ছাতা
বনে বনে বাতাসেই ঝরে পড়ে পাতা।
মাঠে মাঠে ধান কাটা নবান্নের ধুম
মউ মউ গন্ধে নেই কারও ঘুম।
খুব ভোরে শীতকালে গরম ভাপাপিঠা
পাটালি গুড়ে আহা লাগে বড় মিঠা।
শীতে হয় রকমারি ফল আর ফুল
শিমুল গাঁদা জলপাই টকমিষ্টি কুল।
লকলকে লাউ ডগা শজিনার ডাঁটা
মজা লাগে যদি হয় মসলাটা বাটা।
শীত আনে ফুলকপি আম গাছে বোল
রান্না হয় কুমড়োবড়ি কই মাছের ঝোল।
শীত আনে অমর একুশ নিয়ে বইমেলা
উৎসবে শুরু হয় পড়া পড়া খেলা।
শীত এলে উড়ে আসে ভিনদেশি পাখি
জলাশয়ে মেতে ওঠে কুহু কুহু ডাকি।
প্রতিবছর শীত এসে কত কথা কয়
চোখ গেল পাখি তাই পথ চেয়ে রয়।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
ছবি আনসারী
ভাল লেগেছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ ডিসেম্বর, ২০১৭
রানা টাইগেরিনা
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ ডিসেম্বর, ২০১৭
রানা টাইগেরিনা
এত দিন পরে দেখলেন আমার কবিতা? আমি গল্প-কবিতা ডট কমে আর লিখি না এবং খুলেও দেখিনা...এরা আসলে একটি বোগাস গ্রুপ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ ডিসেম্বর, ২০১৭
রেজওয়ানা আলী তনিমা
ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ ডিসেম্বর, ২০১৫
তৌহিদুর রহমান
সুন্দর লেখা। ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ ডিসেম্বর, ২০১৫
হাসনা হেনা
ভাল লিছেছেন।ধ্নযবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ ডিসেম্বর, ২০১৫
দেবজ্যোতিকাজল
ভাল লিখেছ ,
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৫
মিলন বনিক
সুন্দর অন্ত্যমিলের কবিতা...খুব ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ ডিসেম্বর, ২০১৫
আল মামুন
অনেক সুন্দর, বিশেষ করে ছন্দের অন্তমিলটা দারুন হয়েছে। শুভ কামনা.....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ ডিসেম্বর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্
শীতের প্রকৃতির সাথে পিঠা, সাথে পেলাম বোনাস হিসেবে দেশপ্রেমের ছন্দময় কবিতা ! খুব ভাল লাগল কবিবন্ধু । ভোট রেখে গেলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ ডিসেম্বর, ২০১৫
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
শীতের প্রায় পুরোটাই কবিতায় পেয়ে গেলাম! ছন্দ মিলের বিষয়টি বোদ্ধারা বলবেন. আমি শুধু ভাল লাগার কথাই বলতে চাই! ভালো লাগা শতভাগ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ডিসেম্বর, ২০১৫
আব্দুল mottalib
খুব ভাল হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ ডিসেম্বর, ২০১৫
আরো মন্তব্য দেখুন (
১৪
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৬ আগষ্ট - ২০১৫
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী